নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী | Daily AjKaler Kontho

নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নতুন কুঁড়ি স্পোর্টস শুধু স্পোর্টস নয়, নতুন কুঁড়ির মধ্য দিয়ে ছেলে-মেয়েরা তাদের পড়ালেখাসহ মেধা বিকাশ এবং অপসংস্কৃতি থেকে দূরে থাকবে। এরই মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পাব।

গত (২ মে) বিকেলে ফরিদপুর স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নতুন কুঁড়ি স্পোর্টস আমাদের নতুন প্রজন্মকে সঠিক দিশা দেখাবে। বাংলাদেশের অর্থনীতিতেও ক্রীড়া একটা শক্ত ভুমিকা রাখতে পারে, স্পোর্টস ডিপ্লোমেসির মধ্য দিয়ে বাংলাদেশ ক্রীড়াতে যেন শক্ত অবস্থানে নিতে পারে তা নিয়েই প্রধানমন্ত্রী কাজ করছেন।

নতুন কুঁড়ির মধ্য দিয়ে মানব সম্পদ গড়তে, সু-নাগরিক গড়তে, দক্ষ ক্রীড়া হিসেবে গড়তে শক্ত ভূমিকা রাখবে। বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি বলিষ্ঠ জায়গায় নিয়ে যাবে। একারণেই আজকের দিনটা ঐতিহাসিক।

বাংলাদেশের ইতিহাসে প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে একটি উইং খোলা হয়েছে। এই উইংয়ের মধ্য দিয়ে আমরা ক্রীড়া কূটনীতি আরও বেশি জোরদার করতে পারব। বিভিন্ন দেশের সঙ্গে স্পোর্টস নিয়ে বাংলাদেশের যে চুক্তি রয়েছে সেগুলো নবায়ন করা হবে।

এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অংশ নেন।

আজকালের কন্ঠ/আর এস