দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর | Daily AjKaler Kontho

দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানী ঢাকাসহ সারা দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২ মে) দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় তিনি ওসি, ডিউটি অফিসারসহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় সবাইকে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি