
অদ্য ০১ মে ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করে।
কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ ও ৫ আরবি হতে ১০০ ও ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হতে ৩,৬০,০০০/- টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করে।
মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ আরবি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ৪,৫০,০০০/- টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৫৬ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানী পূর্ব পাড়া নামক স্থান হতে ২,৯৪,০০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে।
এছাড়াও, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানী নীলকুঠির নামক স্থান হতে ২,২৬,০০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে। আভিযানিক দল সর্বমোট= ৫,৬২,১০,০০০/- (পাঁচ কোটি বাষট্টি লক্ষ দশ হাজার) টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :