কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ | Daily AjKaler Kontho

কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : মে ১, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মানিক চৌধুরি (২২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ দুপুর ১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মানিক চৌধুরি উপজেলার পুকুরিয়া গ্রামের উলফা চৌধুরির ছেলে ।

প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায় , আজ (শুক্রবার) দুপুর ১ টার দিকে দুলাল মুন্দিয়া বাজার থেকে মানিক চৌধুরী মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বাবরা রোড এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা আরেক মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত মানিককে স্থানীয়রা দ্রæত উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয় । প্রতিবেদন লেখা পর্যন্ত অপর মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন অপর মোটরসাইকেল চালক গুরুতর আহত হননি ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ঘটনা স্থলে পুলিশের একটি টিম এখনো আছে। প্রকৃত ঘটনা পরে জানাতে পারবো ।

আজকালের কন্ঠ/আর বি