
অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর উচ্চ আদালতের রায়ে ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেলেন আলাউদ্দিন আল আজাদ। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত ২৭ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আদেশে তার স্বপদে বহালের ওই নির্দেশনাটি আজ বৃহস্পতিবার হাতে পেয়েছেন।
জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ-লীগের নৌকা প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন আলাউদ্দিন আল আজাদ। নির্বাচিত হবার পর থেকেই তিনি সততার সাথে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পরিষদে অনুপস্থিতির অভিযোগ তুলে তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয় । এবং তারই স্থলে কালীগঞ্জ উপজেলা বিআরডিবি কর্মকর্তা খাইরুল ইসলাম-কে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতেই এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে আলাউদ্দিন আল আজাদ ন্যায় বিচার পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হন। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ২৭ এপ্রিল ২০২৬ রায়ে পুনরায় তাকে চেয়ারম্যানের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
বৃহস্পতিবার বিকালে উচ্চ আদালতের রাযের কপি হাতে পেয়ে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ তার প্রতিক্রিয়ায় জানান, তিনি ন্যায় বিচার পেয়েছেন। ইতিপূর্বে অন্যায় ভাবে তাকে অপসারণ করা হয়েছিল। আজই রায়ের কপিটি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠাবেন বলে জানান তিনি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :