মঠবাড়িয়ায় বজ্রপাতে তিন কৃষকের তিনটি গরুর মৃত্যু | Daily AjKaler Kontho

মঠবাড়িয়ায় বজ্রপাতে তিন কৃষকের তিনটি গরুর মৃত্যু


মো: নাজমুল হোসেন ,পিরোজপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ২:২২ পূর্বাহ্ন
মঠবাড়িয়ায় বজ্রপাতে তিন কৃষকের তিনটি গরুর মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তুষখালী ও গুলিশা খালি ইউনিয়নে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র গরমের কারণে গরুগুলো মাঠেই বেঁধে রাখা হয়েছিল। হঠাৎ করে দুপুরের কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে কৃষকদের গরুগুলো মারা যায়।

উপজেলার তুষখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল জমাদ্দার জানান, সকাল সাড়ে ১১টার দিকে মঠবাড়ীয়ার আকাশে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মধ্যে প্রচুর বজ্রপাত হয়। এ সময় ৮ নং ওয়ার্ড শাখারিকাঠী গ্রামের কৃষক সেলিম হাওলাদার ও জাহাঙ্গীর মাওলানার দুটি গরু মাঠের মধ্যে বাধা অবস্থায় বজ্রপাতে মারা যায়। এতে ওই দুই কৃষকের এক লাখ ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে, জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ স্মৃতি সংসদের পরিচালক মো. নজির মিয়া জানান, উপজেলার ১০ নং হালতা গুলিশাখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ড কবুতর খালি গ্রামের কৃষক মো. হাফেজ খানের একটি গরু দুপুরের দিকে মাঠে থাকা অবস্থায় বজ্রপাতে মারা যায়। এতে তার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

আজকালের কন্ঠ/আর এস