রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকায় যুবককে গুলি করে হত্যা | Daily AjKaler Kontho

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকায় যুবককে গুলি করে হত্যা


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকায় যুবককে গুলি করে হত্যা

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর নিউ মার্কেট এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জুয়েল জানান, ওই ব্যক্তি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে তার শরীরে পাঁচটা গুলির চিহ্ন রয়েছে।

আজকালের কন্ঠ/আর এস