কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু | Daily AjKaler Kontho

কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ২:৪০ অপরাহ্ন
কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ইমরান উপজেলার ত্রিলোচনপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে।

রোববার দিবাগত রাত ১টার দিকে বিদ্যুৎ চলে গেলে বাড়ির বাইরে বের হয় ইমরান। এসময় একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ইমরান মারা যায়।

নিহতের মামা খলিলুর রহমান জানান, রাতে বিদ্যুৎ না থাকায় গরমে বাইরে বের হয় ইমরান। এসময় একটি সাপ তার ডান পায়ে কামড় দিলে চিৎকার করে ওঠে। এসময় বাড়ির অন্য সদস্যরা ছুটে গিয়ে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে এন্টিভেনম না থাকায় যশোর নেওয়া হয়। যশোর হাসপাতালে পৌছানোর পর রাত ৪টার দিকে ইমরান মারা যায়।

আজকালের কন্ঠ/আর বি