কমলনগরে মাছ শিকারে গিয়ে মেঘনা নদীতে যুবক নিখোঁজ | Daily AjKaler Kontho

কমলনগরে মাছ শিকারে গিয়ে মেঘনা নদীতে যুবক নিখোঁজ


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
কমলনগরে মাছ শিকারে গিয়ে মেঘনা নদীতে যুবক নিখোঁজ

‎লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে বাগদা চিংড়ির পোনা শিকারে নদীতে নেমে শিপন(২২) নামে যুবক নিখোঁজ হয়েছে। শিপন উপজেলার চর লরেন্স ইউনিয়ন ৯নং ওয়ার্ডের বাসিন্দা বাবুলের ছেলে। আজ ২৭ এপ্রিল বিকালে উপজেলা নবীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে বাগদা চিংড়ির পোনা মাছ ধরতে নদীতে নামার পর নিখোঁজ হয়।

‎শিপনের সাথে বাগদা চিংড়ির পোনা শিকারে যাওয়া শান্ত বলেন, আমরা তিনজন বিকেলে নবীগঞ্জ রাস্তার মাথায় বাগদা চিংড়ির পোনা ধরতে নদীতে মইজাল ফেলে টান শুরু করি। তখন শিপন চিৎকার করে বলে আমার পায়ে রশি আটকে গেছে, তখনই আমরা রশি কাটার ব্যবস্থা করতে উপরে উঠলে রশির কাটা ব্যবস্থা করার আগেই দেখি সে নদীর স্রোতের তলিয়ে গেছে।

‎শিপনের বাবা বাবুল বলেন, আজ মেঘনা নদীতে শিপনসহ তিনজন বিকেল ৪টার দিকে বাগদা চিংড়ি পোনা ধরতে যায়। তারপর শুনি আমার ছেলে নদীতে তলিয়ে গেছে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় কিছু জেলেরা আমার ছেলেকে উদ্ধার করার চেষ্টা করছে। তখন ওই মুহূর্তে আমি ডুবুরি খবর দিলেও এখনো আসে নাই।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, নিখোঁজের খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারের চেষ্টা চলছে।

আজকালের কন্ঠ/আর এস