সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ | Daily AjKaler Kontho

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ


সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে নাটোরের সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা কৃষি হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩৩ শতাংশ জমির জন্য প্রতি কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুন্ডু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক বিশ্বাস, কৃষক রবিউল করিম সহ স্থানীয় গণ্যমান্য ও গণমাধ্যমকর্মী।

আজকালের কন্ঠ/আর বি