আত্রাইয়ে ইমারত শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন | Daily AjKaler Kontho

আত্রাইয়ে ইমারত শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন


মোঃ ফিরোজ আহম্মেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
আত্রাইয়ে ইমারত শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

নওগাঁর আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের চতুর্থ ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে মাজেদুল ইসলাম সভাপতি এবং তারিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ কেন্দ্রে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৬২৯ জন ভোটারের মধ্যে ৪৩৯ জন ভোট দেন। ৭টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে ৫টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার মো. সবুর খান ও প্রধান উপদেষ্টা মো. তসলিম উদ্দিন সাখিদারের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন শেষ হয়।

নির্বাচন শেষে সংশ্লিষ্টরা বলেন, শ্রমিকদের এই অংশগ্রহণ ইউনিয়নের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আজকালের কন্ঠ/আর বি