সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ঊনিশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ | Daily AjKaler Kontho

সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ঊনিশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ


সাতক্ষীরা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ৭:১০ অপরাহ্ন
সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে  ঊনিশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

অদ্য ২৬ এপ্রিল ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, পদ্মশাখরা, হিজলদী, সুলতানপুর ও কাকডাঙ্গা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফেনসিডিল, ঔষধ, চিংড়ি মাছের রেণু পোনা ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন মাল্টা বাগান নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে ।পদ্মশাখরা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১ হতে আনুমানিক ১.৫ ও ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন হাড়দ্দা ও শাখরা আশার মোড় নামক স্থান হতে ১৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৫,০০,০০০/- টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণ আটক করে ।

হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ১,৫০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৫/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তালশাড়ি নামক স্থান হতে ১,২০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৭ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ১০,৫০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। আভিযানিক দল সর্বমোট=১৯,৩০,৬০০/- (ঊনিশ লক্ষ ত্রিশ হাজার ছয়শত) টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর এস