নওগাঁয় পাঁচ হাজার কৃষক পেলেন বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার | Daily AjKaler Kontho

নওগাঁয় পাঁচ হাজার কৃষক পেলেন বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার


মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান, নওগাঁন : প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নওগাঁয় পাঁচ হাজার কৃষক পেলেন বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার

নওগাঁয় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাঁচ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। উপজেলা কৃষি বিভাগ এ আয়োজন করে।

এসময় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি করে আউশ ধানের বীজ বিনামূল্যে দেওয়া হয়।

আয়োজকেরা জানান, আউশ ধানকে আপদকালীন ফসল হিসেবে ধরা হয়। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় এই ফসল কৃষকের জন্য বাড়তি সহায়তা দেয়। কিন্তু বিভিন্ন কারণে আউশ চাষে আগ্রহ কমে যাওয়ায় উৎপাদনও কমছে। এ পরিস্থিতি পরিবর্তনে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের প্রণোদনা সহায়তা দিচ্ছে। বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা আউশ চাষে আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে আউশের আবাদ বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম।