জীবননগর প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা | Daily AjKaler Kontho

জীবননগর প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা


জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
জীবননগর প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

নানা আয়োজনে জীবননগর প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার জীবননগর প্রেসক্লাব চত্বর থেকে এই শোভাযাত্রা বের করা হয়। পরে প্রেসক্লাব ভবনে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহাতাব মানিক। প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর।

জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিউদ্দিন শফি, উপজেলা কৃষক দলের সদস্যসচিব সানোয়ার হোসেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন জোয়াদ, সাংবাদিক মো: পিয়াস সরকার মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ শহিদুল ইসলাম, আজিজুর রহমান, হাসান ইমাম, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, আবু বক্কর, আল আমীন, মনিরুজ্জামান রিপন, আহমদ সগীর, সম্রাট হোসেন, সজীব হোসেন, মোস্তাফিজুর রহমান, এম আই আতিয়ার, উজ্জ্বল মিয়া, রকি প্রমুখ।
সভাপতির বক্তব্যে ফয়সাল মাহাতাব মানিক বলেন, “জীবননগর প্রেসক্লাব দীর্ঘ ৫২ বছর ধরে এলাকার সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও সত্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান কবীর বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকা একটি সুস্থ সমাজ গঠনে অপরিহার্য। জীবননগর প্রেসক্লাব ভবিষ্যতেও জনগণের কথা তুলে ধরবে—এই প্রত্যাশা রাখি।

আজকালের কন্ঠ/আর বি