
সুনামগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (আজ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সুনামগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন ও কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সকল সেক্টরের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি জানান, জেলার বোরো ফসল রক্ষা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে।
সভায় আরও বক্তব্য দেন দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ কান্তি দে, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, কালবেলা প্রতিনিধি এ কে কুদরত পাশা, বাসসের জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, চ্যানেল ২৪-এর প্রতিনিধি এ আর জুয়েল এবং ৭১ টিভির প্রতিনিধি শহীদনূর আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :