
নেত্রকোণার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩১১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর মুন্সিপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।
এ সময় সীমান্ত পিলার ১১৩৯/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া উনিয়নের কড়ইগড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩১১ বোতল মদ জব্দ করা হয়।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) সদস্যরা জানান, “জব্দকৃত মদ নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।”
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :