গোবিপ্রবিতে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন | Daily AjKaler Kontho

গোবিপ্রবিতে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন


মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
গোবিপ্রবিতে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর রিসার্চ সেন্টারের উদ্যোগে প্রকাশিত “গবেষণা সংকলন-২০২৬”-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই সংকলনের মোড়ক উন্মোচন করেন।

প্রকাশিত গবেষণা সংকলনটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত মোট ৩৩০টি গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ স্থান পেয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের একটি সমন্বিত চিত্র ফুটে উঠেছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কোনো গবেষণা সংকলন প্রকাশিত হলো। যে সংকলনটির অধিকাংশ প্রবন্ধই ইনডেক্স জার্নালে প্রকাশিত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি চমৎকার উদ্যোগের সঙ্গে জড়িত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. দিপংকর কুমার, বিজনেস স্টাডিস অনুষদের ডিন ড. মো. সোলায়মান হোসাইন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রবি উল্লাহ, রিসার্চ সেন্টারের পরিচালক ড. শামসুল আরেফিন, সহযোগী পরিচালক ড. মো. বশির উদ্দিন ও ড. মো. আসলামসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।

আজকালের কন্ঠ/আর এস