উলিপুর মাদারটারী স্কুল মাঠে " SPiRiT " প্রকল্পের আয়োজনে টুর্নামেন্ট অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

উলিপুর মাদারটারী স্কুল মাঠে ” SPiRiT ” প্রকল্পের আয়োজনে টুর্নামেন্ট অনুষ্ঠিত


মোঃ রেজাউল ইসলাম , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ২:০৪ অপরাহ্ন
উলিপুর মাদারটারী স্কুল মাঠে ” SPiRiT ” প্রকল্পের আয়োজনে টুর্নামেন্ট অনুষ্ঠিত

সুস্থ দেহ সুন্দর মন,খেলাধুলায় বিকাশিত জীবন” এই শ্লোগান কে সামনে রেখে উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাদারটারী সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে স্পিরিট (SPiRiT – Sports for Protection, Resilience and Transformation) প্রকল্পের একটি প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং পিছিয়ে পড়া শিশু ও কিশোর-কিশোরীদের শারীরিক মানসিক ও নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়। এই টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মোঃ এরশাদুল হক, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নতুন অনন্তপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক জনাব মোঃ শাহ আলম মিয়া, জনাব মোঃ আঃ মান্নান ইউ পি সদস্য, স্পিরিট প্রকল্পের ইউনিয়নকমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান,ও সহ সভপতি, মোছাঃ বিলকিস বেগম মোঃ মিন্টু মিয়া, সমাজ সেবক, ইমাম শফিকুর ইসলাম, এবং সলিডারিটি স্প্রিরিট প্রকল্পের উপজেলা ও ইউনিয়নের সহকর্মীবৃন্দ।

আজকালের কন্ঠ/আর এস