আগৈলঝাড়ায় ক্লেমন ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় ক্লেমন ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


মো:আশরাফ , আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
আগৈলঝাড়ায় ক্লেমন ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো “ক্লেমন ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট”।

স্থানীয় ক্রীড়া সংগঠন গৈলা শহীদ স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত খান (মনু), গৈলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জহির,বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ,উপজেলা যুগ্ম আহ্বায়ক আবুল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাক ফকির,সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব মুন্সিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন আয়োজক কমিটির সদস্য মো. খাইরুল ইসলাম, সিফাত সরদার ও সাদ্দাম হোসেন। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা শুরু থেকেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। দর্শকদের উপস্থিতি ও উৎসাহে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধারাবাহিকভাবে কয়েকদিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে এবং ফাইনাল ম্যাচের মাধ্যমে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। স্থানীয় ক্রীড়াঙ্গনে এমন আয়োজন নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

আজকালের কন্ঠ/আর এস