কুয়াকাটায় দৈনিক আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Daily AjKaler Kontho

কুয়াকাটায় দৈনিক আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ২:২৫ অপরাহ্ন
কুয়াকাটায় দৈনিক আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পণ। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার বেলা ১১টায় কুয়াকাটার আলীপুর সড়কস্থ পত্রিকার উপ-সম্পাদকীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার উপ-সম্পাদক মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন মুসল্লী সুলতান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, কুয়াকাটা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন মিরাজ মুসল্লী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ মুসল্লী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোহরাব হোসেন হাওলাদার এবং কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ কাজী সাইদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে এ পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান রাব্বি। শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি