সাতক্ষীরা ভোমরা সি এন্ড‌ এফ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা | Daily AjKaler Kontho

সাতক্ষীরা ভোমরা সি এন্ড‌ এফ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
সাতক্ষীরা ভোমরা সি এন্ড‌ এফ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

সাতক্ষীরা ভোমরা সি এন্ড‌ এফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।সি এন্ড‌ এফ এজেন্টস্ এসোসিয়েশনের আয়োজনে শনিবার নিজস্ব কার্যালয়ে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচনে সাতক্ষীরা ০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব,ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি রেজিঃ- নং ৮৭/সাতঃ সভাপতি মোঃ রেজাউল ইসলাম প্রমুখ। এছাড়া সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ ও ভোমরা স্থলবন্দর এলাকার রেজিস্ট্রেশন ভুক্ত সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা স্থলবন্দর এজেন্টস এসোসিয়েশনের সাধাঃ সম্পাদক মোঃ আবু মুসা।

আজকালের কন্ঠ/আর বি