
ঝালকাঠি পৌরসভার শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেন।
এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ও নিম্নআয়ের ১৭টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাড. আনিচুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাড. মুসফিকুর রহমান তালুকদার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল ও নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে এমপি ইলেন ভুট্টো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন। আগুনে পুড়ে যাওয়া বসতঘরগুলো ঘুরে দেখে তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন।
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, আমার ঝালকাঠি- নলছিটির সোনার মানুষেরা আপনাদের প্রতি সালাম ও কৃতজ্ঞতা। সংসদ অধিবেশনের জন্য আপনাদের কাছে আসতে দেরি হয়েছে। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এসে দেখলাম আপনারা এতো ক্ষতিগ্রস্ত হয়েছেন যা বলার ভাষা নাই। আজকে আমি যতটুকু পারি দেখবো এরপরেও আপনাদের প্রতি আমার সুদৃষ্টি আছে।
তিনি বলেন, আপনারা আমাকে ১৭ বছর আগে নির্বাচিত করেছেন আবার ২০২৬ সালেও ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের জন্য সর্বচ্চ চেষ্টা করবো।আপনাদের যদি কোন কিছুর প্রয়োজন হয় আমি সার্কিট হাউজে প্রায়ই আসবো তখন দেখা করবেন ইনশাল্লাহ।
উল্লেখ্য, গত (৭ এপ্রিল) সোমবার শ্মশানঘাট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :