শোকের ছায়ায় বাউফল: ছাত্রদল নেতা সৈকতের ইন্তেকালে ড. মাসুদ এমপির গভীর শোক | Daily AjKaler Kontho

শোকের ছায়ায় বাউফল: ছাত্রদল নেতা সৈকতের ইন্তেকালে ড. মাসুদ এমপির গভীর শোক


মো: আলী আশরাফ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
শোকের ছায়ায় বাউফল: ছাত্রদল নেতা সৈকতের ইন্তেকালে ড. মাসুদ এমপির গভীর শোক

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ সৈকত মোল্লার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

শুক্রবার (১৭ এপ্রিল) এক শোক বার্তায় তিনি বলেন, শরীয়তউল্লাহ সৈকত মোল্লা একজন নিষ্ঠাবান, কর্মঠ ও আদর্শবান রাজনৈতিক কর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, সৈকতের মতো একজন তরুণ নেতার এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তাকে কুকুরে কামড় দিয়েছিল। সে সময় যথাযথ চিকিৎসা নেওয়া হয়নি। পরবর্তীতে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে হঠাৎ তীব্র কাঁপুনি ও বমি শুরু হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

উল্লেখ্য, সৈকত বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের মোল্লা বাড়ির মৃত লাল মোহাম্মদ লালু মোল্লার ছেলে।

আজকালের কন্ঠ/আর বি