
সুস্থ দেহ সুন্দর মন,খেলাধুলায় বিকাশিত জীবন” এই শ্লোগান কে সামনে রেখে বৃহস্পতিবার ১৬ এপ্রিল,২৬ইং উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে পশ্চিম কালুডাঙ্গা সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে স্পিরিট (SPiRiT – Sports for Protection, Resilience and Transformation) প্রকল্পের একটি প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং পিছিয়ে পড়া শিশু ও কিশোর-কিশোরীদের শারীরিক মানসিক ও নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়।
এই টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা সমবায় অফিসার ও গুনাইগাছ ইউনিয়ন পরিষদের প্রশাসক কে এম মাসুদুর রহমান, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ সামছুল হক, সহকারী শিক্ষক মোঃ খায়রুল আলম, পরেশ চন্দ্র বর্মন, ইউনিয়ন কমিটির সদস্য আনিছা বেগম, ইমাম মজিবর রহমান, ব্যবসায়ী আহাদ আলী ও মোহাম্মদ ওয়ালীদ এবং সলিডারিটি স্প্রিরিট প্রকল্পের উপজেলা ও ইউনিয়নের সহকর্মীবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :