দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পণ ও চতুর্থ বর্ষপূর্তি উদযাপন | Daily AjKaler Kontho

দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পণ ও চতুর্থ বর্ষপূর্তি উদযাপন


মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৬, ১:২১ পূর্বাহ্ন
দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পণ ও চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পণ ও চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুর প্রেস ক্লাবের হলরুমে কেক কেটে বর্ণাঢ্য আয়োজনে নতুন বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের (সদর) সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. আখতারুজ্জামান জুয়েল, দিনাজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, চেম্বারের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন, দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নুরুন্নবী, গাজী টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি তনুজা, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম রিপন, ঢাকা টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি চন্দন মিত্র এবং দৈনিক আজকালের কণ্ঠ দিনাজপুর জেলা প্রতিনিধি মাসুদুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক আজকালের কণ্ঠ ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।