কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন | Daily AjKaler Kontho

কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন


কমলনগর প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরের কমলনগরে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রাসহ ও বিভিন্ন আয়োজনে মেতে ওঠেন উপজেলার সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কমলনগর উপজেলা পরিষদ ৪৫তম বাংলা বর্ষবরণ এক শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু করে।

‎স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ শিরোনামে গান ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার মো সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রান্তিক সাহা, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো ফয়েজ, ছাইফ উল্লাহ হেলাল, আমজাদ হোসেন, মোশারফ হোসেন হাওলাদার, মো. শরীফুল ইসলাম ও ইব্রাহিম সুলতান প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি