সুশীল সমাজ ও রাজনীতিবিদদের সাথে উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ক এমপি’র মত বিনিময় সভা | Daily AjKaler Kontho

সুশীল সমাজ ও রাজনীতিবিদদের সাথে উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ক এমপি’র মত বিনিময় সভা


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
সুশীল সমাজ ও রাজনীতিবিদদের সাথে উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ক এমপি’র মত বিনিময় সভা

ঝালকাঠির কাঁঠালিয়ায় সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি ও রাজনীতিবিদদের সাথে এমপি রফিকুল ইসলাম জামালের উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ এপ্রিল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক সুশীল সমাজ রাজনীতিবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) উপজেলার সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল বলেন, সরকারের পাঁচটি সংস্থা গোপনীয় ভাবে সারা বাংলাদেশের চাঁদাবাজদের তালিকা করছেন। এ মাসের মধ্যে অনেক চাঁদাবাজ গ্রেফতার হবেন। চাঁদাবাজ যে দলের হোক সে গ্রেপ্তার হবে। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। বিএনপিতে এসব লোকের কোনো জায়গা হবে না।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকনের সভাপতিতে অনুষ্ঠিত সবাই বক্তব্য রাখেন, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি