
কুমিল্লার মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুলতানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে মুরাদনগর থানা পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার যাত্রাপুর এলাকা থেকে তাকে ধরা হয়। গ্রেপ্তারকৃত মোঃ সুলতান যাত্রাপুর গ্রামের মোল্লা বাড়ীর মোঃ রশিদের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মোঃ সুলতান চট্টগ্রামের বাকলিয়া থানার জিআর-১৮৫/১৫, বাকলিয়া-৪ (৬)১৫ নম্বর মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ তাকে যাত্রাপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুরুল হক জানান, মোঃ সুলতান সাজাপ্রাপ্ত পলাতক আসামী। বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :