আউশ আবাদ বৃদ্ধিতে শেরপুরে ১,৫৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ | Daily AjKaler Kontho

আউশ আবাদ বৃদ্ধিতে শেরপুরে ১,৫৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


মো; রিয়াজ, শেরপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
আউশ আবাদ বৃদ্ধিতে শেরপুরে ১,৫৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শেরপুর সদর উপজেলায় ৮ এপ্রিল ২০২৬ বিকেল ৩টায় আউশ ধানের আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে ১,৫৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শেরপুর সদর উপজেলার পৌরসভাসহ সব ইউনিয়নের কৃষকদের এ সহায়তা প্রদান করা হয়। প্রতিটি কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে শেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবা হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের আউশ আবাদে আগ্রহী করে তুলবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও জানান, কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় কৃষকরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।

আজকালের কন্ঠ/আর বি