ভোলায় জামায়াতের মহিলা কর্মী গ্রেফতার: মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

ভোলায় জামায়াতের মহিলা কর্মী গ্রেফতার: মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন


মোঃ শেখ ফরিদ, ভোলা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
ভোলায় জামায়াতের মহিলা কর্মী গ্রেফতার: মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহিলা কর্মী বিবি সওদা (৩৭)-এর গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মত প্রকাশ নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই অধিকার বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, বিবি সওদাকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা দৃশ্যমান প্রমাণ ছাড়াই গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ভোলা পৌরসভার জমজম টাওয়ারে নিজ বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পরিবারের সদস্যরা আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, বিবি সওদার একটি ছোট সন্তান রয়েছে, যার দেখাশোনা মায়ের অনুপস্থিতিতে অত্যন্ত কষ্টসাধ্য। এ বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার আহ্বান জানানো হয়।

বক্তারা এই গ্রেফতারকে অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সেক্রেটারি কাজী হারুনর রশীদ ।

আজকালের কন্ঠ/আর বি