পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান জেলেনস্কি | Daily AjKaler Kontho

পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান জেলেনস্কি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ২:০৬ অপরাহ্ন
পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠকের পর এ কথা জানান তিনি।

গত শনিবার (৪ এপ্রিল) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় এরদোগান আবারও রাশিয়া-ইউক্রেন সংলাপের আহ্বান জানান এবং কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর কথাও তুলে ধরেন।

অন্যদিকে, জেলেনস্কি জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত।

‘যেকোনো ফরম্যাটে’ নেতাদের পর্যায়ে বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে আলোচনা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানায় কিয়েভ।

জেলেনস্কি জানান, যুদ্ধ থামাতে কূটনৈতিক পথকে সক্রিয় করার ওপর জোর দিচ্ছে ইউক্রেন।

আজকালের কন্ঠ/আর বি