আইপিএল ছেড়ে হঠাৎ কেন দেশে ফিরলেন কামিন্স | Daily AjKaler Kontho

আইপিএল ছেড়ে হঠাৎ কেন দেশে ফিরলেন কামিন্স


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
আইপিএল ছেড়ে হঠাৎ কেন দেশে ফিরলেন কামিন্স

পিঠের চোটের কারণে চলমান আইপিলে এখনো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একটি ম্যাচেও খেলতে পারেননি অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। চোটের সর্বশেষ অবস্থা জানার জন্য স্ক্যান করাতে তিনি ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। এই স্ক্যানের সময়সূচি আগেই ঠিক করে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

গত বছরের জুলাইয়ে পিঠে চোট পান কামিন্স। এরপর ডিসেম্বরে অ্যাশেজে অংশ নেন তিনি। চোট পাওয়ার পর এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচই খেলতে পেরেছেন এই পেসার।

পুরোপুরি সুস্থ না হলেও আইপিএলে অংশ নিতে হায়দরাবাদ দলে যোগ দিয়েছিলেন অধিনায়ক কামিন্স। তবে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ঈষান কিশান।

চোটের অবস্থা নিশ্চিত করতে শেষবারের মতো স্ক্যান করানোর জন্য অস্ট্রেলিয়ায় গেছেন কামিন্স। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, এই স্ক্যানটি করার সময়সূচি আগেই নির্ধারিত ছিল এবং তা ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে হবে। সবকিছু ঠিক থাকলে এবং অনুমতি পেলে আগামী ১৭ এপ্রিল আবার হায়দরাবাদ দলে যোগ দিতে পারবেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি