সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ | Daily AjKaler Kontho

সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ৫:১২ অপরাহ্ন
সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ

অদ্য ০৫ এপ্রিল ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা ও কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় Mc Dowells, Royal Stag ও Imperial blue মদসহ, ঔষধ ও শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়াও, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩-এস এর ৫ আরবি হতে আনুমানিক ১৫০ গজ ও ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেরাখালী নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় Mc Dowells, Royal Stag ও Imperial blue মদসহ ১,৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

আভিযানিক দল সর্বমোট=২,৭৫,০০০ /-(দুই লক্ষ পঁচাত্তর হাজার) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে। এছাড়াও, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি