
জেলা পর্যায়ে আধুনিক তথ্য অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে গ্রহণ করা প্রকল্পের আওতায় ময়মনসিংহে বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে এ নির্মাণ কাজের সূচনা করেন।
গত শনিবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিভাগীয় নগরীর শিকারীকান্দা ছত্রপুর এলাকায় তথ্য কমপ্লেক্সের জন্য অধিগ্রহণকৃত নিজস্ব জায়গায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী বলেন, “তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্থানীয় জনগণ সহজেই তথ্যসেবা পাবে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হতে পারবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, এ তথ্য কমপ্লেক্স নির্মিত হলে এক ছাদের নিচে আধুনিক তথ্যসেবা, গণযোগাযোগ কার্যক্রম, প্রশিক্ষণ ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি এটি ময়মনসিংহ বিভাগের তথ্য ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশব্যাপী জেলা ও বিভাগীয় পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে ময়মনসিংহে এ প্রকল্প বাস্তবায়ন করা
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :