দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালীর দুমকি উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১টা ১৫ মিনিটে দুমকি থানা পুলিশের একটি দল মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজারের পশ্চিম পাশে ত্রিমুখী পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে ইয়াবা বিক্রয়ের সময় নুরুল ইসলাম মৃধা (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দক্ষিণ মুরাদিয়া এলাকার মৃত আব্দুল লতিফ মৃধার ছেলে। তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ ১৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

একই অভিযানে রাজিব হাওলাদার (২৩) নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দক্ষিণ মুরাদিয়ার মো. আলতাফ হোসেনের ছেলে। তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের ৬৩০ টাকা জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে, আদালতে প্রেরণ করা হবে আজ।

তিনি আরও জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজকালের কন্ঠ/আর বি