
বগুড়ার শেরপুরে মাদকের টাকা না পেয়ে গর্ভধারিণী মাকে মারধর ও বসতবাড়িতে ভাঙচুর করার ঘটনায় মোহাম্মদ মিন্টু (৩৬) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের জন্য টাকা দাবি করে মিন্টু প্রায়ই তার মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। সর্বশেষ ঘটনাতেও তিনি মাকে মারধর করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মিন্টু বগুড়ার শেরপুর পৌরসভার টাউন কলোনি এলাকার মৃত ময়দান আলীর ছেলে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :