জিয়ানগরে সাংবাদিকদের সঙ্গে পিরোজপুর জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

জিয়ানগরে সাংবাদিকদের সঙ্গে পিরোজপুর জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত


মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
জিয়ানগরে সাংবাদিকদের সঙ্গে পিরোজপুর জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিয়ানগর উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে পিরোজপুর জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১মার্চ)সন্ধা ৭টায় উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাব সভাপতি খাঁন মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাঁন মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতিদ্বয় এম,আহসানুল হক ছগির ও আজাদ হেসেন বাচ্চু,প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির মান্নু,রিপোটার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম শহিদ সহ প্রেসক্লাবের সর্বস্তরের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহবান জানান। সমাজের অসঙ্গতি তুলে ধরা,জনস্বার্থ রক্ষা, অপসংবাদিকতা প্রতিরোধ এবং সত্য সংবাদ প্রকাশ এর মাধ্যমে উন্নয়ন ও ঐক্যের পক্ষে কাজ করা আহবান জানিয়েছেন।সাংবাদিকদের প্রশাসন ও জনগণের মধ্যে সুস্থ ও স্বচ্ছ সম্পর্ক তৈরি করে উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার বিষয়ে ও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাংবাদিকদের যেকোনো প্রয়োজনীয় সমস্যা সমাধানে তাদের পাশে থাকার ও অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি