
সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুবদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মার্চ) সকাল ১০টায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুবদের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার প্লাবণী সরকার, টিটিসি’র অধ্যক্ষ অপু হালদার ও তালা উপজেলা উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষন অফিসার মো: বিল্লাল হোসেন। প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)।
এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা ও শম্পা রায়, ফিংড়ি ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আইরিন সুলতানা ও হাসানুজ্জামান, ধানদিয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পান্না লাল বিশ্বাস, নগরঘাটা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা
আব্দুস সালাম ও দেবাশিষ সরকার, সাতক্ষীরা পৌরসভা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আসাদুল ইসলাম, টিটিসির জব প্রেসমেন্ট অফিসার আরিফূল ইসলাম, সাংবাদিক ও যুব সদস্যবৃন্দ।
যুব সদস্যরা তাদের চাহিদা উপস্থাপন করে বক্তব্য রাখেন প্রান্তিক যুব সংঘের সদস্য মারুফুজ্জামান সম্রাট, লাল গোলাপ যুব সংঘের সদস্য আরাফাত হোসেন, কর্নফূলী যুব সংঘের সভাপতি মোহাইমিন, সাতক্ষীরা ইয়ূথ হাবের সভাপতি রিপন হোসেন, বেতনা যুব সংঘের সেক্রেটারী সাকিব হোসেন। সংলাপের উদ্দেশ্য জলবায়ূ বান্ধব টেকসই কৃষি অনুশিলন করার জন্য নিদিষ্ট বাঁধা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলোর সমাধান তৈরী করা। যুব-কৃষকদের সাথে কৃষি বিভাগের মধ্যে সংযোগ তৈরী করা। জলবায়ূ বান্ধব টেকসই কৃষির উপর দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং প্রয়োজন ভিত্তিক কৃষিবিদ্যা প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য কৃষি বিভাগকে প্রভাবিত করা। এডভোকেসির আলোচ্যসুচী ছিল স্থানীয় পর্যায়ে কৃষিতে জলবায়ূ বান্ধব সংকট সমূহ ও যুব কৃষকদের সুনির্দিষ্টভাবে সমস্যা সমূহ তুলে ধরা।
জলবায়ু বান্ধব কৃষি বিষয়ক প্রশিক্ষণ বিষয়ে অবগত করা। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে যেসব সেবাসমুহ পরিচালনা করা হয় সে সম্পর্কে যুব কৃষকদের অবগত করা এবং প্রযোজনীয় সাপোর্ট পাওয়ার ব্যাপারে অনুকুল পরিবেশ তৈরিতে অনুপ্রাণিত করা। যুব কৃষকদের চাহিদার আলোকে কৃষি বিভাগের সম্মতি প্রদান করা । জলবায়ূ বান্ধব কৃষি বিষয়ে কৃষি বিভাগ অনেক তৎপর রয়েছে স্থানীয় পর্যায়ে যুব কৃষক তৈরীতে কৃষি বিভাগ কিভাবে ভুমিকা রাখছে, কৃষি অধিদপ্তরের সেবা সমুহ স্থানীয় পর্যায়ে কিভাবে আর ও দৃশ্যমান করা যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইান্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, ইয়ূথ ফেলো স্বপ্না পারভীন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :