সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ে তাণ্ডব, শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ে তাণ্ডব, শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৬, ৪:০০ অপরাহ্ন
সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ে তাণ্ডব, শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

সাতক্ষীরায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকায় ঘরের টিনের চাল উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে এবং অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। গাছের ডাল ভেঙে তারের উপর পড়ায় এখনও বিদ্যুৎ বিছিন্ন রয়েছে কিছু এলাকা। রোববার (২৯মার্চ) রাত ১০টার দিকে আকস্মিক এ ঝড় শুরু হয়। প্রবল দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে মুহূর্তেই জনজীবনে নেমে আসে দুর্ভোগ।

জেলা শহরের বিভিন্ন এলাকায় টিনের ঘরবাড়ির চাল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও বড় গাছ ও ডালপালা ভেঙে সড়কের ওপর পড়ে, ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। এবং পুরাতন সাতক্ষীরা কবিরাজ মোড়ের মদিনা মসজিদ সংলগ্ন রাস্তায় আব্দুল হামিদ ভাইয়ের ব্রিটিশ আমলের বড় আম গাছের ডাল ভেঙে ১১ হাজার ভোল্টের তারের উপরে পড়ে এবং ডালের চাপে এবং ঝড় বৃষ্টির কারণে এগারো হাজার ঘন্টা তার মাটিতে পড়ে যায় মদিনা মসজিদ পর্যন্ত এর মত অবস্থায় তার অবস্থা সংবাদ দিলে উনারা গাড়ি নিয়ে দেখে চলে আসুন এবং গাছ পরিষ্কার করার পরে পুনা রায় কারেন্টের সংযোগের কাজ শুরু করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এটা আনুমানিক দুই থেকে তিন দিন সময় লাগবে বলে পাওয়ার হাউস কর্তৃপক্ষ জানান।

কারণ না থাকার কারণে পুরাতন সফটওয়্যার দক্ষিণ পাড়ার মানুষজন ইন্টারনেট ব্যবহার থেকে বঞ্চিত আছেন এবং অন্ধকারে তারা খাওয়া-দাওয়া এবং ঘরের কাজ করছেন এবং যাদের ফ্রিজে মাছ মাংস আছে তাদের চিন্তার শেষ নাই।শহরের সুলতানপুর এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সেখানে অন্তত ১৫টি ঘরের টিনের চাল উড়ে গেছে। এতে অনেক পরিবার খোলা আকাশের নিচে পড়ে মানবেতর জীবনযাপন করছেন।

এছাড়া শিলাবৃষ্টির কারণে আম ও কৃষি জমির ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে কিছু বুঝে ওঠার আগেই ঘরের চাল উড়ে যায়। অনেকেই কোনোরকমে প্রাণ বাঁচিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়নি বলে জানিয়েছে সাতক্ষীরা জেল প্রশাসন।

আজকালের কন্ঠ/আর এস