তারাগঞ্জে এমপি এটিএম আজহারুল ইসলামকে গণসংবর্ধনা | Daily AjKaler Kontho

তারাগঞ্জে এমপি এটিএম আজহারুল ইসলামকে গণসংবর্ধনা


সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ৬:১১ অপরাহ্ন
তারাগঞ্জে এমপি এটিএম আজহারুল ইসলামকে গণসংবর্ধনা

রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলামকে তারাগঞ্জে উষ্ণ গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে স্থানীয় ও/এ কামিল মাদ্রাসা মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

​সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপির প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলামসহ অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ​বক্তব্যে এমপি এটিএম আজহারুল ইসলাম বলেন:​”আমি আপনাদের সেবক। দীর্ঘ কঠিন সময় পেরিয়ে আজ মহান আল্লাহর রহমতে আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ পেয়েছি।

সরকারি সকল বরাদ্দ কোনো দলীয় পক্ষপাতিত্ব ছাড়াই সবার মাঝে সমানভাবে বণ্টন করা হবে। কেউ আমার কাছে কোনো অন্যায় আবদার করবেন না, আমি অন্যায়ের সাথে আপস করব না।”অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে এলাকায় উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।

আজকালের কন্ঠ/আর বি