
গোলাপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক এনামুল হক এনাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইমরান আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাধারণ সদস্য জাকারিয়া তালুকদার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক হারিছ আলী, সদস্য সাকিব আল মামুন এবং মাহমুদুল হাসান বাচ্চু।
বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও গৌরবের এক অবিস্মরণীয় প্রতীক। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার যে অদম্য চেতনায় জাতি উজ্জীবিত হয়েছিল, তা আজও আমাদের পথ প্রদর্শন করে। তারা আরও বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক, সাম্য ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং মানুষের অধিকার নিশ্চিত হবে।
বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। একই সঙ্গে তারা দেশের উন্নয়ন, সততা ও ন্যায় প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সদস্য সেলিম হাসান কাওছার, দীনেশ দেব নাথ, শফিক উদ্দিন আহমদ, জাকারিয়া আবুল, জাবেদ মাহবুব, ছাইম ইবনে আব্বাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে জাতীয় দিবসগুলো আরও তাৎপর্যপূর্ণভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :