বাউফলে স্বাধীনতা দিবসে বিএনপি জামায়াত দুই পক্ষের হাতাহাতি | Daily AjKaler Kontho

বাউফলে স্বাধীনতা দিবসে বিএনপি জামায়াত দুই পক্ষের হাতাহাতি


সঞ্জয় দেবনাথ, সিনিয়ার রিপোর্টার প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
বাউফলে স্বাধীনতা দিবসে বিএনপি জামায়াত দুই পক্ষের হাতাহাতি

পটুয়াখালীর বাউফলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতা কর্মীদের মধ্যে দুই দফায় হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার কালাইয়া ইউনিয়ন জামায়াত নেতা ওহিদুজ্জামান আহত হয়।

সকাল ১০টায় বাউফল পাবলিক মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

পরে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহম্মেদ সহকারী কমিশনার ভূমি সোহাগ মিলু পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অনুষ্ঠানে সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, জামায়াতের উপজেলা আমীর মাওলানা ইসাহাক মিয়া সহ উপজেলা প্রশাসন ও রাজনৈতিক সামাজিক সংগঠনের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। এর আগে সকল ৭টায় উপজেলা প্রশাসন ও বিএনপির সাবেক এমপি বীরমুক্তি যোদ্ধা শহিদুল আলম তালুকদার

আজকালের কন্ঠ/আর বি