জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার ঈদ শুভেচ্ছা | Daily AjKaler Kontho

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার ঈদ শুভেচ্ছা


মো শাহরিয়াজ আহম্মদ ,জবি প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার ঈদ শুভেচ্ছা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ সারা দেশের জনগণকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম আহ্বায়ক সদস্য তামাসুল ইসলাম সোহান।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই উন্নয়নের প্রধান বাহক হিসেবে তিনি তারেক রহমানের নাম উল্লেখ করেন।

তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচি দেশের সেচ ব্যবস্থার উন্নয়ন, মৎস্য খাতের বিকাশ এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বাংলাদেশ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তামাসুল ইসলাম সোহান বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে দেশ ও দেশের জনগণ আরও এগিয়ে যাবে।এছাড়াও তিনি এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও দোয়া প্রার্থনা করেন।

আজকালের কন্ঠ/আর এস