নওগাঁর রাণীনগরে ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ ও ত্রাণ বিতরণ | Daily AjKaler Kontho

নওগাঁর রাণীনগরে ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ ও ত্রাণ বিতরণ


মোঃ রায়হানুল হক ,রাণীনগর উপজেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ১:৪৩ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ ও ত্রাণ বিতরণ

‎পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে দুঃস্থ- গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দ প্রাপ্ত অর্থ ও ত্রাণ বিতরণ করেন নাওগ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।

‎রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু এমপি। তিনি বলেন, “নির্বাচন হয়ে মাত্র কয়দিন হলো; এরই মধ্যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, ইমাম মুয়াজ্জিম সহ বিভিন্ন ধর্মের পুরোহিতদের সম্মানি প্রদান সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন।

এছাড়া তিনি ঈদ-উল-ফিতর উপলক্ষে যে ত্রাণ সামগ্রী বরাদ্দ দিয়েছেন এটি শুধু আমাদের দলীয় এমপিদের জন্য নয় বরং প্রতিটি আসনের এমপিদের জন্য তিনি এটি বরাদ্দ দিয়েছেন। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার দেওয়া ইশতিহার বাস্তবায়নের জন্য এপর্যন্ত যতগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয় ও জনকল্যাণকর।”

‎এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি প্রফেসর জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল সহ প্রমুখ।‎অনুষ্ঠানে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে সহায়তা বিতরণ করা হয় এবং বিতরণ শেষে সকলের জন্য দোয়া কামনা করা হয়।

আজকালের কন্ঠ/আর এস/আর