গৌরনদী ও আগৈলঝাড়ার সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গৌরনদী ও আগৈলঝাড়ার সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
গৌরনদী ও আগৈলঝাড়ার সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ার সাংবাদিকদের নিয়ে ইফতারের আয়োজন করলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে

এক আন্তরিক ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (১৮ মার্চ, ২৮ রমজান) সন্ধ্যায় গৌরনদী বন্দরের নিজ বাসভবনে এ আয়োজন করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। এ সময় উপস্তিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের ও গৌরনদী সাংবাদিক ফোরামের সাংবাদিক ও আগৈলঝাড়া মডেল প্রেসক্লাব ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দুরা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লব,ছিলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, বিএনপি নেতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া এবং বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল আলম সেন্টু খান।

এ সময় মুকুল খাঁন তিনি তার বক্তব্যে সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হাওলাদার, যুবদল নেতা মোঃ শামীম মিয়া, মোঃ তাছির উদ্দিন, হুমায়ুন কবিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইফতারে, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরে সমাজের উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা জোরদারে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আজকালের কন্ঠ/আর বি