ঝালকাঠিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ | Daily AjKaler Kontho

ঝালকাঠিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ


কামরুজ্জামান সুইট , ঝালকাঠি প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
ঝালকাঠিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য  সামগ্রী বিতরণ

ঝালকাঠিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে নতুন পোষাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের ফকিবাড়ি রোডস্থ প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের জেলা প্রশাসন ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ৮৫ জন শিক্ষার্থীদের ঈদের নতুন পোশাক, সেমাই, চিনি, দুধ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি নিবাহী অফিসার সেগুফতা মেহনাজ শিশুদের হাতে নতুন পোষাক তুলে দেন।

বিদ্যালয়ের দাতা সদস্য আজমির হোসেন তালুকদারের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন উজ্জল।

প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ও জেলা প্রশাসনের সহযোগিতায় ৮৫ জন প্রতিবন্ধী শিশুকে নতুন কাপড় ও ঈদের খাদ্য সামগ্রী দেওয়া হয়। উপহার পেয়ে খুশি প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবার।

আজকালের কন্ঠ/আর এস/এস