বাউফলে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ | Daily AjKaler Kontho

বাউফলে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ


জি এম ফোরকান,স্টাফ রিপোর্টার : প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
বাউফলে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় পটুয়াখালীর বাউফল পৌর শহরে দু:স্থ ব্যক্তি ও পরিবারের মধ্যে ৪৬শত ২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

সকাল ৯টায় বাউফল পৌর শহরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ।

ওই সময় ৪ হাজার ৬ শত ২৫ জন পরিবারের প্রত্যেককে ১০কেজি করে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।তিনি বলেন-বিতরণকালীন সময়ে উপজেলা প্রশাসন ও পৌরসভা কার্যালয়ের সচিবসহ কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর এস/এফ