ইনজুরিতে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের স্পিনার | Daily AjKaler Kontho

ইনজুরিতে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের স্পিনার


স্পোর্টস ডেস্ক : প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
ইনজুরিতে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের স্পিনার

নিউজিল্যান্ডের লেগ-স্পিনার ঈশ সোধি আঙুলে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন।গত শনিবার (১৪ মার্চ) বে ওভাল মাঠে অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে সোধির বুড়ো আঙুলে চোট লাগে। স্ক্যানে দেখা যায় তার আঙুল ভেঙে গেছে, ফলে পুরো সিরিজ থেকেই তাকে ছিটকে যেতে হয়েছে। সুস্থ হতে তার অন্তত চার সপ্তাহ বিশ্রাম লাগবে।

সিরিজের প্রথম টি–টোয়েন্টির একাদশে ছিলেন না এই লেগ স্পিনার। সেই ম্যাচে কিউইদের স্পিন বিভাগ সামলেছেন মিচেল স্যান্টনার এবং কোল ম্যাককনচি। তবে সেই ম্যাচে নিউজিল্যান্ড সাত উইকেটে হেরে যায়।

সোধির পরিবর্তে নতুন কাউকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। কারণ, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলে যোগ দেওয়ার কথা লকি ফার্গুসনের, তাই স্কোয়াডে যথেষ্ট কভার রয়েছে বলে মনে করছে দলটি।

সিরিজের শেষ ভাগে আরও কয়েকজন খেলোয়াড় দলে যোগ দেবেন। তারা হলেন–কাটেন ক্লার্ক (চতুর্থ ও পঞ্চম ম্যাচ), ড্যান ক্লিভার (উইকেটকিপার, চতুর্থ ও পঞ্চম ম্যাচ) এবং জেডেন লেনক্স (চতুর্থ ও পঞ্চম ম্যাচ)।

নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার বলেন, ‘ঈশ নিউজিল্যান্ডের হয়ে খেলতে খুবই আগ্রহী। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে খেলতে সে মুখিয়ে ছিল। টি–টোয়েন্টি ফরম্যাটে সে খুব অভিজ্ঞ, তাই সিরিজের বাকি অংশে তাকে না পাওয়া আমাদের জন্য বড় ক্ষতি।’

আজকালের কন্ঠ/আর এস