অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান: তারভীর রহমান | Daily AjKaler Kontho

অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান: তারভীর রহমান


গুরুদাসপুর প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান: তারভীর রহমান

আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করছেন একজন মানবিক মানুষ তানভীর রহমান বাচ্চু। দেড় যুগধরে চলছে তার মানবিক কর্মকান্ড। অসহায় দরিদ্র মানুষের পাশে নিজেকে নিয়োজিত করেছেন সবসময়। দুই ঈদে অসহায়দের ঈদ সামগ্রী বিতরণ, ধর্মীও প্রতিষ্ঠানে অনুদান, অসুস্থ্য রোগীদের চিকিৎসা সহযোগিতা, অসহায় দরিদ্রদের আর্থিক সহযোগিতা,শারিরীক প্রতিবন্ধি,শীতে কম্বল বিতরন,খাদ্য সহযোগীতাসহ নানা সামাজিক কাজে সরাসরি যুক্ত বাচ্চুর খ্যাতি ধারাবারিষা ইউনিয়নজুড়ে। আরও বড় পরিসরে ও কাজের গতী বাড়াতে জনপ্রতিনিধি হতে আগ্রহী এই মানবতার ফেরিওয়ালা।

বাচ্চু গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের হাজী আসমত আলী প্রামানিকের ছেলে ও সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজের ভাতিজা। জানাগেছে, ছাত্র জীবন থেকে তানভীর রহমান বাচ্চু জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক আদর্শে উদ্বদ্ধু হন। ছিলেন ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকও। অসহায় মানুষের ফেরিওয়ালা বাচ্চু ২০১৭ সালে সিদ্ধান্ত নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার। কিন্তু সে সময় অনুকুল পরিবেশ ছিলো না। বর্তমানে গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসায় সিদ্ধান্ত নিয়েছেন ধারাবারিষা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।

ইতমধ্যে জনসংযোগ ও নির্বাচনী প্রচারণা ব্যাপকভাবে শুরু করেছেন। জনসমর্থন,দোয়া ও ভোট প্রার্থনা করে বিলবোর্ড দিয়ে এলাকাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর এই প্রচারণা এলাকায় সাড়া ব্যাপক সাড়া ফেলেছে। তানভীর রহমান বাচ্চু জানান,তিনি ছাত্র জীবন থেকেই মানবিক কাজের সাথে যুক্ত রয়েছেন। জনসমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিতে চান। অবদান রাখতে চান এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে। ইউনিয়নবাসীর উন্নয়ন ও অসহায় মানুষের সেবা করার প্রত্যয়ে ইউপি চেয়ারম্যান হতে চান বাচ্ছু।

আজকালের কন্ঠ/আর বি