নেত্রকোণার প্রধান নদ-নদীসহ হাওরের খাল বিল খননের দাবী স্থানীয়দের | Daily AjKaler Kontho

নেত্রকোণার প্রধান নদ-নদীসহ হাওরের খাল বিল খননের দাবী স্থানীয়দের


সুশীল আচার্য্য, নেত্রকোণা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৬, ৩:০২ অপরাহ্ন
নেত্রকোণার প্রধান নদ-নদীসহ হাওরের খাল বিল খননের দাবী স্থানীয়দের

নেত্রকোণার হাওরাঞ্চলে নদ-নদী, খাল-বিল শুকিয়ে যাওয়া বোরোর আবাদে সেচের সংকট দেখা দিয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নীচে চলে যাওয়ার পানি উঠছে না সেচ মেশিনেও। আর এ কারণে সেচ সংকটে অনেক জমিই শুকিয়ে গেছে। তবে, স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বলছে জেলার প্রধান নদী সহ হাওরাঞ্চলেরনদী খননের জরিপ কাজ চলছে। প্রকল্পটির অর্থবরাদ্দ পেলে পানিসহ মৎস্য অভরাণ্যের জলাশয় খননের উদ্যাগ নেওয়া হবে।

নেত্রকোনা ছোট বড় অন্তত ৯৫ টি নদনদী খননের অভাবে অস্তিস্থ সংকটে পড়েছে। কংস, সোমেশ্বরী, ধনু মগড়াসহ আরো অনেকনদীতে নেইস্বাভাবিক গতি প্রবাহ। এসব নদী ও খাল বিল শুকিয়ে যাওয়ায় সেচ সংকটে হাওরের একমাত্র বোরোর ফসল। অনেক জমিই শুকিয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর নীচে চলে যাওয়ার পানি উঠছে না সেচ মেশিনে। একারণে বোরোফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

সোমেশ্বরী, কংস সহ সবকটা নদীই শুকিয়ে গেছে। অনেক নদীতে এখন চলে ফসলের চাষাবাদ। তাই ভরাট হয়ে যাওয়া নদীগুলো খননের দাবী স্থানীয়দের।জেলার প্রধান নদনদী খননের প্রাথমিক জরিপ কাজ চলছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। নদী খনন হলে পরিবেশ পুনরোজ্জিবীত হবে বলেও জানালেন তিনি। আর হাওরের খাল-বিলের জলাশয় রক্ষায় খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন জেলা এলজিইডি কর্মকর্তা।মো: সাখাওয়াত হোসেন নির্বাহী প্রকৌশলী পাউবো, নেত্রকোণা , মো: ওয়াহিদুজ্জামান নির্বাহী প্রকৌশলী এলজিইডি, নেত্রকোণা

 

পিটিসি: নেত্রকোণার ৯৫ টি নদী দখল দূষণ ও ভরাট হয়ে যাওয়া থেকে রক্ষা করতে উদ্যোগ নিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডসহ জেলা প্রশাসন।